ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

১৬ বছর বয়সেই না ফেরার দেশে আয়াক্স ফুটবলার

যে বয়সে ক্লাবের যুব দল থেকে মূল দলে উঠে আসার রঙ্গিন স্বপ্নে বিভোর হওয়ার সময় সে বয়সে পৃথিবী থেকে নিলেন বিদায়। নোয়া গোজারের চোখ থেকে সে স্বপ্ন কেড়ে নিয়েছে সড়ক দুর্ঘটনা। গাড়ির দুর্ঘটনায় আয়াক্স আমস্টারডামের তরুণ এই খেলোয়াড়ের প্রাণ ঝরে গেছে অকালেই।


শুক্রবার (৩০ জুলাই) সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে, বিষয়টি নিশ্চিত করে আয়াক্স।


২০০৫ সালে জন্ম নেওয়া এই খেলোয়াড় আয়াক্সে ছিলেন ২০১৮ সাল থেকে। তরুণ এই স্ট্রাইকারকে আলফেন্স বয়েজ থেকে দলে ভিড়িয়েছিল নেদারল্যান্ডসের ঐতিহ্যবাহী ক্লাবটি। এই মৌসুমেই আয়াক্সের অনূর্ধ ১৭ দলে সুযোগ পাওয়ার কথা নোয়ার। কিন্তু সে সম্ভাবনা শেষ হয়ে গেছে অঙ্কুরেই।


প্রতিশ্রুতিশীল এই ফরোয়ার্ডের মৃত্যুতে শোক ও গভীর সমবেদনা প্রকাশ করেছে আয়াক্স। তার বিবৃতিতে বলেছে, আয়াক্স এই আকস্মিক দুঃসংবাদে গভীরভাবে মর্মাহত। ক্লাব কর্তৃপক্ষ গেজারের প্রিয়জনদের এই অপূরনীয় ক্ষতি সামলে ওঠার শক্তি কামনা করছে।

ads
ads
ads

Our Facebook Page

↑